সবার কথা বলে

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন-শেখ মোহাম্মদ আজহার

0 149

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা৪ আসনের সর্বস্তরের জনগণ কে এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেখ মোহাম্মদ আজহার।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শেখ মোহাম্মদ আজহার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক, পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তাছাড়া ঢাকা৪ আসনে রয়েছে তার  ব্যাপক সুনাম, এই আসনের প্রায় জনগণের কাছে তিনি একজন মহান পুরুষ, তাকে অধিকাংশ মানুষ মানবতার ফেরিওয়ালা বলে চিনেন।

শেখ মোহাম্মদ আজহার সংবাদের পাতা’র – প্রতিবেদক কে এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহীম (আঃ) ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন। তা যুগে যুগে মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সত্যকে ধারণ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কোরবানির এ আদর্শে অনুপ্রাণিত হয়ে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

পরিশেষে শেখ মোহাম্মদ আজহার – সকলের সুস্থ-সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.