সবার কথা বলে

ঘড়িষার ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মতিউর রহমান সাগর

0 45

ঘড়িষার ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মতিউর রহমান সাগর।

এম এ জব্বার – সংবাদের পাতা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ-কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করায় নড়িয়া–সখিপুরবাসীসহ ঘড়িষার ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

এক বিবৃতিতে তিনি বলেন, নড়িয়া–সখিপুরের সর্বস্তরের জনগণ দল-মত নির্বিশেষে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়েছেন, তা গণতন্ত্রের বিজয় এবং জনগণের প্রত্যাশারই প্রতিফলন। তিনি বিশেষভাবে ঘড়িষার ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ ভূমিকার ফলেই এই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে।

মতিউর রহমান সাগর আরও বলেন, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দলের নয়; এটি নড়িয়া–সখিপুরবাসীর অধিকার আদায়ের প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্নের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতেও ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের শক্তি ধরে রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ নড়িয়া–সখিপুর গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেষে তিনি পুনরায় ঘড়িষার ইউনিয়নবাসীসহ নড়িয়া–সখিপুরের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও তাদের অব্যাহত সমর্থন ও দোয়া কামনা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.