সবার কথা বলে

নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ১২ শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি

0 15

নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ১২ শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি।

হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম:

মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) আয়োজিত ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষায় কুড়িগ্রামের নাগেশ্বরী আল-কাওছার মেরিট মাদরাসা থেকে ১২জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। সোমবার ফুল সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে এই ফল প্রকাশিত হলে এ তথ্য জানানো হয়। ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষায় ২ হাজার ১৪৯ জন শিক্ষর্থীর অংশ গ্রহণ করে ৬৬৪ জন শিক্ষার্থী ৪টি গ্রেডে বৃত্তি লাভ করে। এর মধ্যে নাগেশ্বরী  উপজেলার আল কাওছার মেরিট মাদরাসা থেকে বৃত্তি পেয়েছে  ১২জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন প্রি-ওয়ানের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমান, আহনাফ হাবিব রাফিম, আদিয়ান, মাহাদী হাসান তাহি, প্রথম শ্রেণির মেরাজ ইসলাম, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মৌন, জোনায়েদ হাসান জামি, তাজিকিন আহমেদ তাকি, তাওহীদ হাসান, চতুর্থ শ্রেণির ফারহান আতিফ রেদওয়ান, ৫ম শ্রেণির সুবাইতা আবিদা এবং আজমাইন ফায়েক।

আল কাওছার মেরিট মাদরাসার পরিচালক মাওলানা জোনায়েদ হোসেন বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, দিক নির্দেশনা, সঠিক নিয়মের পাঠদান আর শিক্ষার্থীদের প্রচেষ্টার ফল হিসেবে আজকের এই ফলাফল। আমাদের শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল নিয়ে আসতে পারে সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ফুল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা ও টেকশই শিক্ষা কাজ করে আসছেঠ। তারই ধারাবহিকতায় জ্ঞান ভিত্তিক আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আমাদের এই ফুল শিক্ষাবৃত্তি । ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তির আয়োজনটি ছিল টানা চতুর্থ বারের মতো আয়োজন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.