নদীর পাড়ে ড্রেজার বসানোকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ২
এম এ জব্বার - সংবাদের পাতা
শরীয়তপুরের নড়িয়ায় নদীর পাড় সংলগ্ন জমিতে ড্রেজার মেশিন স্থাপনকে কেন্দ্র করে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী রুনা বেগম (৪০) নড়িয়া থানায় লিখিত অভিযোগে জানান, তার বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলা কানারগাঁও এলাকায়। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নদীর পাড় সংলগ্ন তার সম্পত্তির ওপর দিয়ে ড্রেজার মেশিন স্থাপন ও পাইপ সংযোগ দেন। এতে শব্দ দূষণের কারণে পরিবার ও স্থানীয়দের ভোগান্তি সৃষ্টি হয়। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রুনা বেগমের স্বামী দুলাল সরদারের (৪৫) ওপর অতর্কিত হামলা চালান। তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত করেন। এ সময় তার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
স্বামীকে উদ্ধার করতে গেলে রুনা বেগমকেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে রুনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে ঘটনা এখানেই শেষ নয়, ভুক্তভোগীরা জানান থানায় অভিযোগ করায় তারা পূনরায় ভুক্তভোগী দিনমজুর রিকসা চালক
দুলার সরদারকে ২২ ফেব্রুয়ারি রবিবার রাত সারে নয়টার দিকে তার মাথার ডান পাশে ছেনদা দিয়ে কোপ দেয় সুমন সরদার। এতে ভুক্তভোগীর মাথায় মারাত্মক ভাবে আঘাত হয় এবং ৫টি সেলাই পরে তার মাথায়। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার জীবন নাশকের হুমকিতে দিন কাটাচ্ছেন।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি রব সরদারের সাথে কথা বললে, তিনি মারধরের কথা অস্বীকার করেন।
এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নড়িয়া থানা পুলিশ।