সবার কথা বলে

ভাইস-চেয়ারম্যান পদে জনাবা মুক্তা রহমান সাগরকে দেখতে চান এলাকাবাসী

0 66

আসন্ন নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনাবা মুক্তা রহমান সাগরকে দেখতে চান এলাকাবাসী।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুর-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ-এর আশীর্বাদপুষ্ট এবং নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুঃসময়ের কান্ডারী বারবার কারা নির্যাতিত নেতা মতিউর রহমান সাগর-এর সহধর্মিনী জনাবা মুক্তা রহমান সাগরকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

জানা যায়, জনাবা মুক্তা রহমান সাগর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সুযোগ্য কন্যা। ব্যক্তিগত ও পারিবারিকভাবে সুপরিচিত এই সমাজসেবী নড়িয়া উপজেলার আপামর জনতার অত্যন্ত আপনজন হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা, সামাজিক সচেতনতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণে এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

সমর্থকরা মনে করেন, জনাবা মুক্তা রহমান সাগর ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হলে নড়িয়া উপজেলার সার্বিক উন্নয়নে আশাতীত অবদান রাখতে সক্ষম হবেন। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে উপজেলার অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

উন্নয়নকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে সমর্থকরা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহামূল্যবান ভোট প্রদান করে জনাবা মুক্তা রহমান সাগরকে বিজয়ী করলে নড়িয়া উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এদিকে, এলাকাবাসী মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন—তিনি যেন জনাবা মুক্তা রহমান সাগরকে জনগণের প্রত্যক্ষ ভোটে নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবে কবুল করে নেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.