
রাজধানীর শনির আখড়ায় বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট জব্দ: এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযান।
ইদ্রিসুর রহমান রিদয় – সংবাদের পাতা:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ও বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে শনির আখড়ার খান বাড়ি চৌরাস্তা রোডে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল বিকেলে শনির আখড়া এলাকার ওই অবৈধ কারখানায় হানা দেয়।
অভিযানটি বিকেল ৩টা ৪০ মিনিট থেকে শুরু হয়ে ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
অভিযান চলাকালীন দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নামী-দামি ব্র্যান্ডের (বিশেষ করে সার্ফ এক্সেল) মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের ডিটারজেন্ট পাউডার তৈরি এবং বাজারজাত করা হচ্ছিল।
অভিযানে কারখানার ভেতর থেকে:
বিপুল পরিমাণ নকল সার্ফ এক্সেলও অন্যান্য ব্র্যান্ডের মোড়ক, প্রস্তুতকৃত কয়েক টন নকল ডিটারজেন্ট পাউডার ও প্যাকিং করার মেশিন ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য পাওয়া যায়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানার সাথে সংশ্লিষ্ট মূল হোতারা পালিয়ে গেলেও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।