সবার কথা বলে

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

0 51

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত।

এমদাদুল হক – সংবাদের পাতা:

“নারীর ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচার: সমৃদ্ধ আগামীর অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এবং পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হলেও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষা ও সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন ‘ধরা’ জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমান মহাব্বত এবং সঞ্চালনা করেন এডাব জামালপুর জেলা শাখার সভাপতি ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে জলবায়ু ঝুঁকি ও স্থানীয় প্রেক্ষাপট নিয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন এসপিকে-এর ইউথ লিডার আফসানা মিমি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন সংসদ সদস্যের সহধর্মিনী মাসুমা আফরিন মিতু।

এ সময় বক্তব্য রাখেন গবেষক মোহাম্মদ মশিউর রহমান বাবলু, ডা. মো. মনিরুজ্জামান খান, সিনিয়র সাংবাদিক এম. এইচ. মজলু মোল্লা, মোস্তাকিমা, রাজু আহমেদ, শামীমা বেগম রবি, ছাইদা বেগম শ্যামা ও মো. আব্দুল ওয়াহাব। বক্তারা বলেন, নদী ভাঙন ও জলবায়ু সংকটে জামালপুরের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই কৃষি ও কুটির শিল্পে জড়িত নারীদের পরিবেশবান্ধব প্রযুক্তিতে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থা, পরিবেশকর্মী, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এডাব ও ধরা’র এই উদ্যোগ নারীর অধিকার ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.