নড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এম এ জব্বার - সংবাদের পাতা:
নড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) উপজেলার বিহারীলাল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু এবং শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার।
নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামছুল আলম দাদনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি এবং নড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি সৈয়দ রিন্টু মীর।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।