
প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন নড়িয়ার ছাত্রদলের নেতৃবৃন্দরা।
এম এ জব্বার – সংবাদের পাতা:
নড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) উপজেলার বিহারীলাল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইফতার অনুষ্ঠান শেষে দেখা যায়, নড়িয়া উপজেলার সকল স্থরের ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে পড়ে থাকা খাবারের প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।
তাদের এমন উদ্যোগ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের নজর কাড়ে। এ সময় উপস্থিত অনেকেই ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করেন।