সবার কথা বলে

সিলেট রেঞ্জের ফেব্রুয়ারি মাসের ‘সেরা এসআই’ সাকিব মাহমুদ

0 23

সিলেট রেঞ্জের ফেব্রুয়ারি মাসের ‘সেরা এসআই’ সাকিব মাহমুদ।

​ইদ্রিসুর রহমান হৃদয় – সংবাদের পাতা:

সিলেট আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের ফেব্রুয়ারি/২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ উপ-পরিদর্শক’ (এসআই) নির্বাচিত হয়েছেন মোঃ সাকিব মাহমুদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় এই গৌরব অর্জন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় শ্রেষ্ঠ এসআই হিসেবে মোঃ সাকিব মাহমুদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
​জানা যায়, পেশাগত দক্ষতা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ সাফল্যের ভিত্তিতে রেঞ্জাধীন সকল থানার এসআইদের মধ্যে যাচাই-বাছাই শেষে তাঁকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়।

পুরস্কার প্রদানকালে ডিআইজি মহোদয় বলেন, “পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন, এই পুরস্কার তাদের সেই ত্যাগের মূল্যায়ন। এটি জেলা ও রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের আরও বেশি জনবান্ধব ও দায়িত্বশীল হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোঃ সাকিব মাহমুদ বলেন, যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সহকর্মীদের সহযোগিতার ফসল। আমি ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।

উক্ত সভায় সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.