নড়িয়ায় যুবদল সভাপতির আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ নিক্সনের আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নিক্সন খানের নিজ বাড়ির আঙিনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ। অনুষ্ঠানে নড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় মুসল্লীগণ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভোজেশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
ভোজেশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।