চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়, যাতে তারা ঈদকে আনন্দমুখরভাবে উদযাপন করতে পারেন।
চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতিবছরই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় এবছরও ঈদ উপলক্ষে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।