
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতি ও মানবিকতার বার্তা: নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি।
এম এ জব্বার – সংবাদের পাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি।
তিনি সংবাদের পাতা’র প্রতিবেদক’কে এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের মূল প্রতিপাদ্য। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
ফরিদ আহম্মেদ রয়েল মাঝি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, সকল ভেদাভেদ ভুলে একটি সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মহান আল্লাহর কাছে দেশের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সবশেষে তিনি নড়িয়া উপজেলাসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।