সবার কথা বলে

ডিঙ্গামানিক ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: আলহাজ্ব আব্দুল আজিজ সরদার

0 75

ডিঙ্গামানিক ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানালেন: আলহাজ্ব আব্দুল আজিজ সরদার।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ সরদার।

সংবাদের পাতা’র প্রতিবেদক’কে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বার্তা। তিনি সকলকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে সাম্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল তাৎপর্য। আসুন আমরা সবাই মিলে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর, মানবিক সমাজ গড়ে তুলি।

শেষে তিনি ডিঙ্গামানিক ইউনিয়নসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.