
নড়িয়ায় ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১৯ মার্চ উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসারে শরীয়তপুর দুই আসনের এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু জমাদারের নির্দেশে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় প্রায় পাচ শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু, পেয়াজ, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোমার বিতরন করেন।
নিম্ন আয়ের মানুষ এ খাদ্য সামগ্রী পেয়ে শরীয়তপুর দুই আসনের এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন ও মহিউদ্দিন আহমেদ জিন্টু সহ ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের সদস্যদের জন্য দোয়া করেন।
এসময় খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের উপদেষ্টা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু জমাদার, মোঃ আবু তাহের কালন, মোঃ দুলাল হাওলাদার।
এছাড়া এডমিন হিসেবে দায়িত্বে ছিলেন, ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং নড়িয়া উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি হাজী বিএম শাহআলম।
প্যানেল এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন শরীয়তপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আরিফ হাওলাদার।
এডমিন গুরুপ হিসেবে দায়িত্ব পালন করছেন ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, ডিঙ্গামানিক এবং ঘড়িষার আঞ্চলিক শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন বেপারী।
এ ছাড়াও ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কারানির্যাতিত নেতা মোঃ দেলোয়ার হোসেন রাড়ি, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান।
এ ছাড়াও সদস্য ছিলেন, আবুল ছৈয়াল, এমদাদুল হক রশিদ সুমন, আক্তার দেওয়ান, ডালিম জমাদার, আতাউর চৌধুরী, শিপন মিয়া, মকবুল হোসেন, পিপুল হাওলাদার, মাহাবুব লাকুরিয়া, রাজিব খান,মামুন খান, রিপন হোসেন, মামুন তপাদার, এনায়েত বেপারী, বিল্লাল হোসেন, সুমন হাওলাদার।