সবার কথা বলে

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতি ও মানবিকতার বার্তা: মুন্সি ছামসুল আলম দাদন

0 72

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতি ও মানবিকতার বার্তা: নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুন্সি ছামসুল আলম দাদন।

এম এ জব্বার – সংবাদের পাতা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সি ছামসুল আলম দাদন।

এক শুভেচ্ছা বার্তায় সংবাদের পাতা’র প্রতিবেদক’কে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, শান্তি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার এক অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মসংযম, ধৈর্য, সহনশীলতা ও আত্মশুদ্ধির যে শিক্ষা অর্জন করি, ঈদ সেই শিক্ষাকে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানায়।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন আমরা আমাদের আশপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি। সমাজে ধনী-গরিবের বৈষম্য দূর করে সকলের মাঝে ভালোবাসা, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধন গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। ঈদ আমাদের শেখায়, বিভেদ ভুলে ঐক্যের পথে এগিয়ে যেতে এবং একে অপরের প্রতি সহমর্মী হতে।

তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

আলহাজ্ব মুন্সি ছামসুল আলম দাদন আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, ক্ষমা ও ভ্রাতৃত্বেরও প্রতীক। তাই আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরকে ক্ষমা করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করি।

শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশের সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তিনি নড়িয়া উপজেলাবাসীসহ সকল মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—“ঈদ মোবারক” জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.