সবার কথা বলে

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী: মিসেস মুক্তা রহমান

0 19

নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী: মিসেস মুক্তা রহমান।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেছেন মিসেস মুক্তা রহমান।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত পোস্টারে তিনি নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণের কাছে তার পক্ষে ভোট ও সহযোগিতা চান। পোস্টারে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” শিরোনামে দলীয় প্রতীকসহ আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

মিসেস মুক্তা রহমান সংবাদের পাতার প্রতিবেদক’কে জানান, নির্বাচিত হলে তিনি নড়িয়া উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন। তিনি বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার শক্তি।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি দৃঢ়ভাবে কাজ করবেন।

মিসেস মুক্তা রহমান নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের সহধর্মিনী।

তিনি নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ক্রমেই বাড়ছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহার প্রচার প্রচারণায় মাত্র চোখে পড়ার মতন এখন পর্যন্ত অন্য কাউকে দেখা যাচ্ছে না।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.