শরীয়তপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
এম এ জব্বার - শরীয়তপুর:
শরীয়তপুরে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ এপ্রিল) রবিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছে। কিন্তু সেই রায়ের যথাযথ বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা দ্রুত গণভোটের রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হলে ১১ দলীয় ঐক্য জোট আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সময় তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।