নড়িয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফরিদ আহমেদ রয়েল মাঝি।
এম এ জব্বার - সংবাদের পাতা:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি।
শুভেচ্ছা বার্তায় তিনি সংবাদের পাতা'র প্রতিবেদককে জানান, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। নতুন বছরের আগমনে তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, নববর্ষ আমাদের মাঝে নতুন উদ্যম ও প্রত্যাশা জাগিয়ে তোলে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
ফরিদ আহমেদ রয়েল মাঝি নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।