
নড়িয়া থানায় পুলিশের গাড়ি সংকটে অটোচালকদের হয়রানি, এমপির হস্তক্ষেপ কামনা।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশের জরুরি দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সরকারি যানবাহন না থাকায় স্থানীয় অটোচালকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শরীয়তপুর-২ আসনের সংসদ মোঃ সফিকুর রহমান কিরণ এর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জনাব মতিউর রহমান সাগর।
বিএনপি নেতা মতিউর রহমান সাগর তার ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে লিখিত বক্তব্যে তিনি জানান, নড়িয়া থানায় জরুরি ডিউটির জন্য পর্যাপ্ত পিকআপ বা পরিবহন ব্যবস্থা না থাকায় প্রায় প্রতিদিনই কয়েকজন অটোচালককে রাতভর পুলিশের দায়িত্ব পালনে ব্যবহৃত হতে হয়। অনেক ক্ষেত্রে গরিব ও অসহায় অটোচালকদের সারারাত বিনা পারিশ্রমিকে ডিউটি করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সারারাত দায়িত্ব পালনের কারণে চালকরা পরদিন বিশ্রামের অভাব ও গাড়ির চার্জ সংকটের কারণে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন না। এতে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হয়। এছাড়া ভাড়ায় চালিত অটোরিকশার ক্ষেত্রে মালিককে দৈনিক জমার টাকা পরিশোধ করাও চালকদের জন্য কষ্টকর হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে নড়িয়ার অটোচালকদের দুর্ভোগ লাঘবে আগামী বাজেটে নড়িয়া থানার জন্য অন্তত তিনটি ছোট পিকআপ বা লেগুনা বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।
মতিউর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক, নড়িয়া উপজেলা বিএনপি ও শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে এ দাবি উত্থাপন করেন। তবে বিএনপি নেতা মতিউর রহমান সাগরের এমন পোষ্ট কে কেন্দ্র করে নেটিজনরা প্রশংসায় পঞ্চমুখ করেছেন তাকে।