
নোয়াখালীর সুবর্ণচরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
মোঃ এনায়েত হোসেন
স্টাফ রিপোর্টার:
ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৬১৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।
বুধবার বিকেলে সুবর্ণচর উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার'সহ বিএনপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।