
ডেস্ক রিপোর্টঃ
১৮ পেরিয়ে ১৯ বছরে পা রেখেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। অল্প বয়সেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনও আলোচনায়। চলতি বিশ্বকাপে স্পেনের ম্যাচে নিয়মিত গ্যালারিতে দেখা যাচ্ছে ২১ বছর বয়সী স্প্যানিশ মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়াকে।
সম্প্রতি ডালাসে স্পেন-পর্তুগাল ম্যাচে ইনেসকে ইয়ামালের ১৯ নম্বর জার্সি পরে গ্যালারিতে দেখা যায়। তার গলায় থাকা সোনার নেকলেসের লকেটে ছিল ‘এলআরওয়াই’ (ল্যামিনে রামাল ইয়ামাল) লেখা, যা দুজনের সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও উসকে দিয়েছে।
ইয়ামাল এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কিছু না বললেও ইনেস তাদের গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ করেছেন। ফ্যাশনভিত্তিক কনটেন্টের জন্য পরিচিত এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম ও টিকটকে বিপুল অনুসারী রয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমকে ইনেস জানান, বিমানবন্দরে আকস্মিক এক ঘটনার মধ্য দিয়েই তাদের পরিচয়। তার ভাষ্য, ইয়ামালকে দেখে ইচ্ছাকৃতভাবে হাতের কাগজপত্র ফেলে দেন তিনি। ইয়ামাল সেগুলো তুলে দিলে সেখান থেকেই আলাপের শুরু, যা পরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।
এর আগে গত বছর ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। নিকোলার জন্মদিনে হৃদয়ের প্রতীকসংবলিত একটি পোস্টও করেছিলেন ইয়ামাল।
এ ছাড়া স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকুয়েজ ও মডেল ক্লদিয়া কালবোর সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। এবার ১৯ বছরে নতুন করে ইনেস গার্সিয়াকে ঘিরেই আলোচনায় বার্সেলোনার এই উদীয়মান তারকা।
সূএঃ যুগান্তর