
নড়িয়ায় ধর্ষণের অভিযোগ ঘিরে নাটকীয় মোড়, উঠেছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা বাংলা বাজার এলাকায় এক গৃহকর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ও তাঁর পরিবার। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। তাঁদের দাবি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
এদিকে, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ভুক্তভোগী নারী রুজিনা (১৯) ও তাঁর স্বামী শাওন মোল্লাকে (৩০) বাড়িতে গিয়ে তাঁদের খোজ পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
অন্যদিকে, ঘটনাটি ঘিরে নতুন করে নাটকীয় মোড় নিয়েছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ।
তবে চাঁদা দাবির বিষয়টি একটি সিসি ফুটেজের বিষয়ে সনাক্ত হয়েছে। যেখানে রুজিনার স্বামি শাওন মোল্লা ও শামিম হাওলাদার ভূক্তোভূগী রিপনের নিকট হতে চাঁদা দাবি করা হচ্ছে এমন চিত্র চলে আসে সংবাদের পাতা'র প্রতিবেদকের নিকট। এবিষয়ে রিপন অভিযোগ করেন তাকে ধর্ষণের ঘটনার সাথে জড়িত করার জন্য হাতুরি দিয়ে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে। তবে স্থানীয়দের দাবি এই ধর্ষণের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন।