
বহিস্কারের পরদিনই সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চাইলেন বিএনপি নেতা সাগর।
আব্দুল জব্বার - সংবাদের পাতা:
মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একাধিক দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার দুপুরে শরীয়তপুরের ডুবাই প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে সদ্য বহিষ্কৃত এই বিএনপি নেতা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তিনি।
এসময় তিনি গত মঙ্গলবার রাতে তাকে লক্ষ্য করে অতর্কিত বোমা হামলার অভিযোগও তুলে ধরেন মতিউর রহমান সাগর। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।