
যাত্রাবাড়ী–শরীয়তপুর রুটে বাস সংকট, ভোগান্তিতে যাত্রীরা।
এম এ জব্বার – সংবাদের পাতা:
রাজধানীর যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাস সংকটের কারণে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে এই রুটে পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।
যাত্রীদের অভিযোগ, বাস সংকটের কারণে তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তবে বাস কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংকটে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি।
বাস সংশ্লিষ্টরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ পরিবহনের জন্য বিপুলসংখ্যক বাস ভাড়া হয়ে যাওয়ায় যাত্রাবাড়ী–শরীয়তপুর রুটে সাময়িক বাস সংকট দেখা দিয়েছে।
এদিকে শরীয়তপুরগামী যাত্রী মৌসুমি নাহার বলেন,
“প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো বাস পাচ্ছি না। খুব ভোগান্তিতে পড়েছি।”
যাত্রীদের দাবি, দ্রুত এই রুটে বাসের সংখ্যা বাড়ানো না হলে ভোগান্তি আরও বাড়বে।