সবার কথা বলে

নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0 49

নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়িয়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

পরে নড়িয়া পৌরসভা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইউম খান। এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাইজুল ইসলাম এবং নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. খালেক পেদা ইমনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নারী ও শিশু অধিকার নিশ্চিত করতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.