
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে আরও উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চিকিৎসকরা।
সূত্রঃ যুগান্তর