
সুনামগঞ্জ জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে
খাদ্য ও বস্ত্র বিতরণ করলেন পুলিশ প্রধান।
মোঃ আব্দুল বাছির – সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
৭ (জুলাই) শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় সুনামগঞ্জ পুলিশ লাইন্স এ প্রায় দু’শ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন তিনি।
খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সুনামগঞ্জের মানুষ খুবই শান্তি প্রিয় ও ভালো, আমি এই এলাকারই সন্তান, এই জেলার অধিবাসী হিসেবে দেখেছি, বন্যা হয়েছে এলাকায়, বন্যা, ঝড়, ভাঙনের মাঝেই আমরা টিকে আছি এবং সফলভাবেই টিকে আছি। আমি এলাকার সন্তান, যতগুলো দুর্যোগ আসছে আমরা সবাই একসাথে মোকাবেলা করেছি। এবছর দুর্যোগ হয় নাই এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহোদয় ত্রান দিয়েছেন এবং দিবেন। জেলা প্রশাসক মহোদয় ও দিচ্ছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় এর মাধ্যমে আমরা যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করতে পেরেছি তা নিশ্চয়ই তাদের অনেক উপকারে আসবে।
এসময় আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ভুমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত আছে। আইন-শৃঙ্খলা বিঘ্ন করার জন্য যদি কেউ চেষ্টা করে, আইন-শৃঙ্খলা বিঘ্ন কারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, রাজন কুমার দাস ও সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ পুলিশ কর্মকর্তাগন।