সবার কথা বলে

বন্ধুত্ব হোক বইয়ের সাথে

0 385

বন্ধুত্ব হোক বইয়ের সাথে
মুহাম্মাদ মাইনুল ইসলাম

নতুন পৃথিবীর সম্পান হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞান অর্জনের জন্য বই পড়া গুরুত্বপূর্ণ যে যত বেশি বই পড়বে জ্ঞান অর্জিত করতে পারবে।একটা সময় আমার বই পড়া ছিল আমাদের প্রধান বিনোদন,
সময়ের স্রোতে আজ তা বিলীন হয়ে গেছে, প্রযুক্তির বদলাতে আজকাল আর বই পড়তে দেখা যায় না।

আজকাল বিনোদনের জন্য রয়েছে নানান মাধ্যম তবে বিনোদন যত তীব্রই হোক না কেন বইয়ের সাথে তার কোন তুলনা হয় না, বই হচ্ছে মানুষের জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক, বই আর গান ছাড়া মানুষ মূল্যহীন, মানুষের জীবন সুন্দরভাবে বিকশিত করতে হলে জ্ঞান অর্জন করার কোন বিকল্প নেই।

বই হল মানুষের প্রাকৃতিক বন্ধু,বই মানুষের জীবনে উৎকৃষ্ট সঙ্গী, আমরা বাস্তব জীবনে অনেক বিপদ-আপন্ন হই, সেই বিপদের সময় অন্যের কাছে পরামর্শ চাইলে অনেক সময় বিভ্রান্ত হয়ে থাকে।

প্রাকৃতিক বন্ধু বই বিপদের সময় যথার্থ পরামর্শ দিয়ে থাকে,
বই বাস্তব জীবনে আমাদের এত উপকারী বন্ধু যার তুলনা নেই,কোন কোন বই আমাদের হাসায় আনন্দ দেয়, আবার বই নতুন তথ্য দেয়, আবার কাঁদায় ঠিক বাস্তব জীবনে বন্ধুর মতই,
তাই আমাদের প্রত্যেকের অভ্যাস করে তোলা উচিত,
বন্ধুত্ব করে তোলা উচিত বইয়ের সাথে যা কখনো আমাদেরকে ছেড়ে যাবে না তাই বন্ধুত্ব হোক বইয়ের সাথে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.