সবার কথা বলে

সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

0 110

সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি:

গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা মাঠে মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে হাফেজ আবু রায়হানের কুরআন তেলাওয়াতের পর ইসলামী সংগীত পরিবেশন করেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পিরা।


প্রাক্তন ছাত্র আবুল হাশেম, শাহীনুর হোসাইন, মোহাম্মদ আলী ফরহাদ, বাহা উদ্দিন মামুন ও ওয়াসিউর রহমান খসরুর পরিচালনা ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশন আহবায়ক কমিটির আহবায়ক মাওলানা আবুল কাশেম ও সদস্য সচিব সাংবাদিক মাহমুদুল হাসান।

সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল কবীর।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর কর্পোরেট ডিরেক্টর আলহাজ্ব শামছুল হক এমকম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ফেনী জেলার আমীর মাওলানা মুফতী আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ডা: ফখরুদ্দিন মানিক

ঈদ প্রীতি সমাবেশে শত শত প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক বর্তমান শিক্ষকমণ্ডলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেফায়েত উল্যাহ জনি, মো: নাইমুল ইসলাম, মো: তাজুল ইসলাম, ওমর ফারুক, আব্দুল হাই, ওয়াসিউর রহমান, মশিউর রহমান, মো: নোমান, মো: আলী ফরহাদ, এডভোকেট আব্দুর রহিম, নুর মোহাম্মদ শাহীন, আবুল হাসান, হাফেজ আব্দুল্লাহ, মো: ইকবাল হোসাইন, কেফায়েত উল্যাহ, সাইফুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, আব্দুল আজিজ, আব্দুল গফফার, কমিশনার আব্দুল মান্নান, মো: মজিবুর রহমান, মো: ইব্রাহিম, সাইফুল ইসলাম হিরণ, মাওলানা কালিমুল্যাহ ও মাওলানা মোহাম্মদ মোস্তফা।

এছাড়া মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমেদ্বীন সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মো: মনির আহমদ।
সভাপতির বক্তব্যের পর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমদ্বীন মাওলানা শিহাব উদ্দিন।
এরপর বিভিন্ন ব্যাচের নাম সংবলিত প্লেকার্ড নিয়ে গ্রুপ ফটোসেশানের মধ্য দিয়ে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ প্রীতি সমাবেশ সমাপ্ত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.