সবার কথা বলে

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামের সং ঘ র্ষ, আ”হ”ত অন্তত ১০

0 77

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামের সংঘর্ষ, আহত অন্তত ১০।

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড় এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দলিয় নেতা কর্মীরা।

নড়িয়া থানা পুলিশ ও নেতা কর্মীরা জানায়, একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় বর্তমানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.