সবার কথা বলে

বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণের বিশাল গণসংযোগ

0 148

শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণের বিশাল গণসংযোগ।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ মঙ্গলবার ২৭ জানুয়ারি নড়িয়া উপজেলার চরআআ, নওপাড়া ইউনিয়নে দিনব্যাপী এক বিশাল নির্বাচনী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। গণসংযোগ চলাকালে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় গণসংযোগকালে তিনি বলেন, “দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শরীয়তপুর-২ আসনের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, নড়িয়া ও সখিপুর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন তার অগ্রাধিকার হবে।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর হরমুজ মুন্সি, ঘড়িষার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম বেপারি, রাজন মুন্সি, কামরুজ্জামান মুন্সি, ফারুক তপদারসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সাধারণ ভোটাররা জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত গণসংযোগে তারা আশাবাদী এবং আগামী নির্বাচনে শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে সমর্থন প্রদান করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.