
দেশবাসী ও প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: প্রবাসী যুবদল নেতা সবুজ ঢালী।
এম এ জব্বার – সংবাদের পাতা’
দেশবাসী ও প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইতালি যুবদলের সহ-সভাপতি এবং সাবেক ছাত্রদল অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটি ইউরোপের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ ঢালী।
ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সংবাদের পাতা’র প্রতিবেদক’কে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদ নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। তিনি দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবুজ ঢালী শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাসিন্দা।
সবুজ ঢালী আরও বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে হবে এবং ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সবাই মানবিকতা, সহমর্মিতা ও সহনশীলতার চেতনায় সমাজ গঠনে ভূমিকা রাখবে।