সবার কথা বলে

নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: মিসেস মুক্তা রহমান

0 122

শরীয়তপুরের নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: মিসেস মুক্তা রহমান।

এম এ জব্বার – সংবাদের পাতা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিসেস মুক্তা রহমান।

তিনি সংবাদের পাতা’র প্রতিবেদক’কে এক শুভেচ্ছা বার্তায়  বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি আমাদের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।”

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই কামনা করি। আসুন, আমরা সবাই মিলে হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলি।”

মিসেস মুক্তা রহমান নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, যেন ভবিষ্যতে তিনি জনগণের সেবা করার সুযোগ পান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.