
ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান সাগর এর মতবিনিময় সভায় হাজারো মানুষের উপস্থিতি।
এম এ জব্বার – সংবাদের পাতা:
ঘড়িষার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে মতিউর রহমান সাগরের নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ঘড়িষার ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতিউর রহমান সাগর চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি ও তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় হাজারো নারী পুরুষ ও নেতৃবৃন্দদের উপস্থিতি লক্ষ করা যায়।

তিনি বলেন, ঘড়িষার ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান।
সভায় মতিউর রহমান সাগর ঘড়িষার ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং আসন্ন নির্বাচন নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় ঘড়িষার ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।