
বিনা খরচে দুবাই যাচ্ছেন শরীয়তপুরের ২১৬ যুবক
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরে হতদরিদ্র পরিবারের মোট ২১৬ জন যুবক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে ওয়ার্কার ভিসায় দুবাই যাচ্ছেন বিনা খরচে।
আর এই উদ্যোগ নিয়েছে শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ম্যাটকো।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ জন দুবাইগামী কর্মীর হাতে পাসপোর্ট, ভিসা ও চেক তুলে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম।
সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের ব্যক্তিগত সহকারি এবং ম্যাটকো এন্টারপ্রাইজের প্রতিনিধি, শাহাদাত হোসেন উজ্জ্বল বলেন, ২১৬ জনকে প্রশিক্ষণের মধ্য দিয়ে ওয়ার্কার হিসেবে দুবাই পাঠানো হবে এর আগে ৪৬ জনকে নেওয়া হয়েছে।
স্টিল পিকচারে, মেশন, ক্লিনারসহ বিভিন্ন ট্রেডে তারা প্রশিক্ষণ নিয়েছেন বলে তিনি জানান।
এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম, সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এর উদ্যোগকে স্বাগত জানান।