সবার কথা বলে

মিসরাই প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, নজরুল বর্ষ ২০২৬ উদযাপন

0 1

মিসরাই প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, নজরুল বর্ষ ২০২৬ উদযাপন।

জামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার-(মিরসরাই, চট্টগ্রাম):

মিসরাই প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং মিরসরাই উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বাস্তবায়নে আজকের ১৪ই সেপ্টেম্বর সোমবার নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে ক্লাস্টার ভিত্তিক ফাইনাল বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী প্রাইমারি শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, মিরসরাই কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রানা, নজরুল বর্ষ উদযাপন কমিটির সভাপতি জাহেদ আনোয়ার, সদস্য সচিব আব্দুল মান্নান সফল, প্রধান সদস্য জামাল উদ্দিন সহ উদযাপন কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক শিক্ষীকা,শিক্ষার্থী ও অভিভাবক।

মিরসরাই উপজেলার ক্লাস্টার ভিত্তিক নজরুল স্মৃতি নিয়ে ১ম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক গ্রুপ ও ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে খ গ্রুপ নির্ধারন করে কবিতা, একক অভিনয়, চিত্রাংকন, নজরুল সঙ্গীত এবং একক নৃত্য এি ৫টি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগীতায় প্রায় ৩৫ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১৮০ জন শিক্ষার্থী ।দঅংশগ্রহণ করে। এই প্রতিযোগীদের মাধ্যম হতে ১ম স্থান অর্জন কারীদের নিয়ে আগামী ১৬সেপ্টেম্বর ২০২৬ মিরসরাই উপজেলা টি টি সি হলে উপজেলা ভিত্তিক বাছাই পর্ব প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন মিরসরাই উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি এম গিয়াস উদ্দিন। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতিচারণে বলেন বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম-কে ‘সাম্যবাদী কবি’ বা ‘সাম্যের কবি’ বলা হয়। মানুষের সমঅধিকার, সাম্য এবং শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কবিতা রচনা করার কারণে তিনি এই উপাধিতে ভূষিত হন।

এসময় আরো বক্তব্য প্রধান করেন অনুষ্ঠানের আগত বিশেষ অতিথি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী। তিনি অনুষ্ঠানের প্রসংশা করেন এবং উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর প্রতি মিরসরাই উপজেলা শিক্ষা অফিস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ প্রকাশ করে বলেন, এটি কিন্ডারগার্টেন স্কুলের জন্য সরকারি প্রতিযোগীতায় প্রথম হলেও এত সুন্দর ও শৃঙ্খলার সাথে আয়োজন করেছেন যা অত্যান্ত প্রসংশনীয়। পরবর্তী কাজগুলোতে এভাবে সহযোগিতা প্রত্যাশা করেন এবং উপজেলা পর্যায়ে যেন আরো ভালো করে অংশগ্রহণ করতে পারে সেই ব্যাক্ত প্রকাশ করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের মাধ্যমে উনার বক্তব্য শেষ করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়াও বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রানা এবং সর্বশেষ উদযাপন কমিটির সভাপতি আনোয়ার জাহিদ অনুষ্ঠানের পর্যালোচনা ও সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.