
নড়িয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্টি অফিসে নড়িয়া উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি সামছুল আলম দাদন এবং সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি।
নড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন, নড়িয়া উপজেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু আজিজ।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন, নড়িয়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জাকিয়া বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন।
এ সময় নড়িয়া উপজেলা বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।