সবার কথা বলে

নড়িয়া কলেজের শিক্ষার্থী তানজিলা হ ত্যা: শোকাহত পরিবারের পাশে বিএনপি নেতা মিলন ছৈয়াল

0 1

নড়িয়া কলেজের শিক্ষার্থী তানজিলা হত্যা: শোকাহত পরিবারের পাশে বিএনপি নেতা মিলন ছৈয়াল।

এম এ জব্বার – নড়িয়া শরীয়তপুর:

শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তানজিলা হত্যাকাণ্ডের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নড়িয়া উপজেলা বিএনপি’র ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মিলন ছৈয়াল।

তিনি তানজিলার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, একটি পরিবারের সন্তান হারানোর বেদনা কখনো পূরণ হওয়ার নয়। তানজিলা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

মিলন ছৈয়াল আরও বলেন, তানজিলার পরিবারের ন্যায়বিচারের দাবি অত্যন্ত যৌক্তিক। পরিবারের সদস্যরা যেন সঠিক বিচার পান, সে লক্ষ্যে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তানজিলার পরিবারের সদস্যরাও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য: উপজেলার ঘড়িষার ইউনিয়নে তানজিলার শ্বশুরবাড়িতে ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে থাকে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.