সবার কথা বলে

বিএনপি’র ১৮৮ দিন পূর্তি উপলক্ষে নড়িয়ায় ছাত্রদলের বিশাল র‍্যালি

0 3

বিএনপি’র ১৮৮ দিন পূর্তি উপলক্ষে নড়িয়ায় ছাত্রদলের বিশাল র‍্যালি।

এম এ জব্বার – সংবাদের পাতা:

বিএনপি সরকারের ১৮৮ দিন পূর্তি উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে নড়িয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি নড়িয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে নড়িয়া পূর্ব মাথায় গিয়ে সমাপ্ত হয়।
র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান ও বার্তা সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র‍্যালিটির নেতৃত্ব দেন নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহীন শেখ। তার নেতৃত্বে কলেজের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ব্যানারে ১৮৮ দিনের কার্যক্রমের মধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্যক্রম চালু হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এতে আরও লেখা হয়—“তারেক রহমানের নেতৃত্বে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলি।”
র‍্যালি চলাকালে নেতাকর্মীরা বিএনপি সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নেতৃবৃন্দরা জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ এর, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এর আগে কর্মসূচিকে ঘিরে নড়িয়া সরকারি কলেজের সামনে নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। পরে বিশাল র‍্যালিটি নড়িয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিএনপি সরকারের ১৮৮ দিন পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন ও কার্যক্রমকে স্বাগত জানানো এবং দলের প্রতি সমর্থন জানাতেই এ বিশাল র‍্যালির আয়োজন করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.