সবার কথা বলে

নড়িয়ায় দু র্যো গে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী প্রদান

0 1

নড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী প্রদান।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়।

নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য সরকারি সহায়তা প্রদান করেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায় পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও বসবাসের পরিবেশ উন্নয়নে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারি উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঘর মেরামত ও পুনর্নির্মাণে এ ধরনের সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নড়িয়া উপজেলায় এর আগেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.