
নড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।

বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে ২৪৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।