সবার কথা বলে

শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে ওয়ার্ড মেম্বারের হাতে নি হ ত হলেন অটো চালক

0 1

শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে ওয়ার্ড মেম্বারের হাতে নিহত হলেন অটো চালক। 

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয় আরো ২ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ভূঁইয়া ওই এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানাখান এলাকায় একটি কবরস্থানের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো একই এলাকার জয়দুল ঢালী ও আনোয়ার ভূঁইয়ার। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বুধবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ার ভূঁইয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে জয়দুল। এতে তিনি গুরুতর আহত হলে ঢাকায় নেয়ার পথে মারা যায়। এদিকে স্থানীয় জনতা খোপের মুখে অভিযুক্তর বাড়িতে অগ্নিসংযোগ করে।

এবিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, কবর স্থানের জমি নিয়ে বিরোধের জেরে আনোয়ার ভূঁইয়া নামের এক ব্যক্তি প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.