সবার কথা বলে

নড়িয়ায় ঘড়িষারে মা দ ক নি’র্মূ’লে আলোচনা সভা অনুষ্ঠিত

0 1

নড়িয়ার ঘড়িষারে মাদক নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে মাদক নির্মূলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন মহলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নোয়াদ্দা বাংলাবাজারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগরের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকমুক্ত ঘড়িষার ইউনিয়ন গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.