সবার কথা বলে

মানবিক কাজে অনন্য স্বীকৃতি, সম্মানজনক ‘স্টার অ্যাওয়ার্ড’ পেল মনুয়া ফাউন্ডেশন(চার মৌজা)

0 1

মানবিক কাজে অনন্য স্বীকৃতি, সম্মানজনক ‘স্টার অ্যাওয়ার্ড’ পেল মনুয়া ফাউন্ডেশন (চার মৌজা)।

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মনুয়া গ্রামের অত্যন্ত আলোচিত ও জনপ্রিয় মানবিক সংগঠন ‘মনুয়া ফাউন্ডেশন (মনুয়া,আটেরপাড়া, আরজিপম, আইঝড়া চার মৌজা)।

শনিবার (৪ জুলাই) ঢাকার ‘কেন্দ্রীয় কচি-কাচার মেলা অডিটোরিয়াম’-এ জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর ৯ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এই বিশেষ গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের প্রস্তাবিত ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ বরকতউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রশিদুল হাসান। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি)’-এর হেড অব নিউজ এ এইচ এম রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোঃ মঞ্জুর হোসেন ঈসা (চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সমিতি), আর এস এম নিজাম উদ্দিন (প্রস্তাবিত ভাইস-চেয়ারম্যান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন), মোঃ তসলিম হাসান হৃদয় (সম্পাদক, ফুলের হাসি ফাউন্ডেশন ও গ্রীনলিফ ম্যাগাজিন), মোহাম্মদ শাহজাহান (প্রতিষ্ঠাতা, বঞ্চিত শিশু অধিকার ফোরাম)

অনুষ্ঠানে বক্তারা ‘মনুয়া ফাউন্ডেশন (চার মৌজা)’ সংগঠনটির নানামুখী মানবিক কার্যক্রমের তীব্র প্রশংসা করেন। বিশেষ করে করোনাকালীন ও পরবর্তী সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরি রক্তদান কর্মসূচি এবং দুস্থ শিশুদের সহায়তায় সংগঠনটির অগ্রণী ভূমিকার কথা স্মরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের তৃণমূল পর্যায়ের মানবিক উদ্যোগগুলোই সমাজকে বদলে দিতে পারে।

এই গৌরবময় সম্মাননা পাওয়ার পর ‘মনুয়া ফাউন্ডেশন (চার মৌজা)’ পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা জানান, এই আন্তর্জাতিক মানের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তারা সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং মনুয়া চার মৌজা গ্রামবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.