সবার কথা বলে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

0 0

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

ডেস্ক রিপোর্টঃ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও কিছুটা প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে ৬ সেপ্টেম্বর দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার বা ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

এদিকে রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন।

প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে হিসাব করলে, এই রেমিট্যান্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.