সবার কথা বলে

সংবাদের পাতা অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 55

সংবাদের পাতা অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুরে নড়িয়া উপজেলায় নড়িয়া রিপাবলিক রেস্টুরেন্টে সোমবার ২৬ রমজান ১৬ই মার্চ সংবাদের পাতা অনলাইন নিউজ পোর্টালের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুন্সি সামছুল আলম দাদন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদের পাতা অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক এম এ জব্বার। এসময় তিনি আয়োজনে উপস্থিত সকল সংবাদকর্মী, বিএনপির নেতৃবৃন্দ ও প্রবাসী বিএনপির নেতৃবৃন্দদেরসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সগির হোসেন এবং আমাদের দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব আলম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বারেক ভূঁইয়া।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহিন হাওলাদার, সহ-সভাপতি শহিদুল ইসলাম তারা, সহ-সভাপতি মনির মেহমুদ ভুইয়া, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম, যুগ্ম আহবায়ক অলিল বনদুকসি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকাদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাছুদ খান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তাছাড়া আয়োজনে শরীয়তপুর জেলা ও নড়িয়া উপজেলার বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.