সবার কথা বলে

তরুণ নেতৃত্বের প্রতীক মনির হোসেন, আচুড়া ৯নং ওয়ার্ডে বাড়ছে জনপ্রিয়তা

0 33

তরুণ নেতৃত্বের প্রতীক মনির হোসেন, আচুড়া ৯নং ওয়ার্ডে বাড়ছে জনপ্রিয়তা।

এম এ জব্বার – সংবাদের পাতা:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক মো. মনির হোসেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

বর্তমানে তিনি ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মনির হোসেন একজন নম্র, ভদ্র ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী। মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং সামাজিক বিভিন্ন সমস্যায় সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
এলাকাবাসীর মতে, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নে তার অবদান প্রশংসনীয়। ফলে নির্বাচনী মাঠে তার প্রার্থিতা নিয়ে ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

একজন স্থানীয় ভোটার বলেন, “মনির হোসেন সব সময় মানুষের পাশে থাকেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের সমস্যার কথা বুঝবেন এবং সমাধানে কাজ করবেন।”
মেম্বার পদপ্রার্থী মো. মনির হোসেন বলেন, “আমি সব সময় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব। একটি শান্তিপূর্ণ, আধুনিক ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই আচুড়া ৯নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, তার সাংগঠনিক অভিজ্ঞতা, তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ততা তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.