সবার কথা বলে

মাহমুদুল হাসান নতুনধারার বাহারাইন শাখার আহবায়ক মনোনীত

0 1

মাহমুদুল হাসান নতুনধারার বাহারাইন শাখার আহবায়ক মনোনীত

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

মাহমুদুল হাসান নতুনধারার বাহারাইন শাখার আহবায়ক মনোনীত হয়েছেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এ্যাড. হামিদুজ্জামান ও ডা. নূরজাহান নীরা স্বাক্ষরিত মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, আল্লামা মাহমুদুল হাসান নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক আদর্শ, শিক্ষা-ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতাকে লালনের মধ্য দিয়ে আগামী ৩ মাসের মধ্যে বাহারাইনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে অঙ্গীকারাবদ্ধ।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করার পর ২০১৭, ২০২২ এবং ২০২৪ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত হয়ে সর্বশেষ নির্বাচন কমিশন বরাবর কারণ দর্শানোর নোটিশ দিলে কোনো সদুত্তর না দেয়ায় হাইকোর্টে রিট করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.