
ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আজ রাতেই’ ইরানে কঠোর হামলার ঘোষণা
ডেস্ক রিপোর্টঃ
আজ ৮ জুলাই আঙ্কারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হামলা চালাবে। ন্যাটো শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আজ রাতেই আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।’
এ সময় তিনি অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। ট্রাম্পের ভাষায়, ‘তারা প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে।’
সূএঃ বাসস